Blog
ওষুধেই কি পুরো শীত কাটে?
না! কিছু সহজ প্রাকৃতিক অভ্যাসেই অনেক অস্বস্তি কমানো সম্ভব।
চলুন বদলে দেখি
ঔষধিক মেটাবলিজম → প্রাকৃতিক মেটাবলিজম
কুসুম গরম পানি — শীতের ন্যাচারাল কমফোর্ট
শরীরকে উষ্ণ রাখে, গলা আর্দ্র রাখে, সর্দি–কাশির অস্বস্তি কমায়
প্রতিদিন সকালের শুরুটা কুসুম গরম পানি দিয়েই করুন।
মশলার ম্যাজিক — আপনার ইমিউন সাপোর্ট টিম
আদা • রসুন • গোলমরিচ • কালোজিরা • মেথি • লবঙ্গ
পরিমিত মাত্রায় এগুলো ঠান্ডাজনিত সমস্যা কমাতে সহায়ক।
সকালে—
এক টুকরো আদা + ২ কোয়া রসুন + অল্প কালোজিরা + মধু
চিবিয়ে খেলে ঠান্ডাজনিত অনেক অসুখ দূরে রাখে।
কারও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে মাত্রা কমিয়ে নিন।
সকালের প্রথম ড্রিঙ্ক = ন্যাচারাল ইমিউন কেয়ার
কুসুম গরম পানিতে—
• অল্প আদা
• লেবু
• সামান্য মধু
এই হালকা ডিটক্স ড্রিঙ্ক শরীরকে ভেতর থেকে ফ্রেশ রাখে।
মধু গরম পানিতে না দিয়ে ঠান্ডা হলে কুসুম গরম পানিতে মেশান।
লবণ পানি দিয়ে গড়গড়া
হালকা গরম পানি + লবণ
সপ্তাহে কয়েকবার গড়গড়া করলে গলা ব্যথা, জ্বালাপোড়া ও ইনফ্লেমেশন কমে।
মাস্ক — শীতের সেফটি শিল্ড
শীতে বাতাস শুষ্ক থাকে, ফলে ভাইরাস দীর্ঘক্ষণ সক্রিয় থাকে।
বাইরে গেলে মাস্ক পরা সংক্রমণ ঝুঁকি কমায়।
ভিটামিন–C = শীতের নাইট–গার্ড
কমলা, পেয়ারা, আমলকি, লেবু
এই ফলগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্ত রাখে এবং নাইটগার্ড হয়ে কাজ করে।
প্রাকৃতিক প্রোটিন — ইমিউন সেলের ফুয়েল
ডিম • দুধ • দই
ইমিউন সেলের কাজ ঠিক রাখতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে।
গুরুত্বপূর্ণ
যাদের—
• এলার্জি
• অ্যাজমা
• সাইনোসাইটিস
• ক্রনিক রোগ
আছে ডায়েটে নতুন কিছু যোগ কিংবা পরিবর্তন আনার আগে চিকিৎসকের সাথে পরামর্শ নিন।
সুস্থ থাকুন, প্রাকৃতির সান্নিধ্যে থাকুন!
©NITMAG